1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

এবার সিএনজি অটোরিকশার চালকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২১৬ বার পঠিত

মহাসড়কসহ সব সড়কে সিএনজি চলাচলের দাবি জানিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। এতে ৩ কিলোমিটার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

রোববার ২২ ডিসেম্বর দুপুর ১২টার সময় মহাসড়কের মৌচাক টার্নিং অংশে সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কাঁচপুরে এসে জড়ো হন।

সরেজমিনে দেখা গেছে, নারায়ণগঞ্জ জেলা সিএনজি মালিক-চালক সমিতির ব্যানারে প্রায় ৫০ জন চালক মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কে চিটাগাংরোড থেকে সোনারগাঁ অংশের প্রায় ৩ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারী যাত্রী ও চালকরা।

সড়ক অবরোধকারী চালকদের দাবি, সকল মহাসড়ক এবং সড়কে সিএনজি অটোরিকশা চলতে দিতে হবে। তাদের গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসাধু কর্মকর্তারা টাকার বিনিময়ে কিছু সংখ্যক গাড়ি চলতে দিলেও সব সিএনজিকে মামলা দিচ্ছেন।

চালক আশরাফ বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত সড়ক ছাড়বো না। আমাদের সকল মহাসড়ক কিংবা আঞ্চলিক সড়কে চলাচল করতে দিতে হবে।

তবে কয়েকজন যাত্রী বলেন, যে যেভাবে যেখানে পারছে আন্দোলনে নেমে যাচ্ছে। প্রায় ৪০ মিনিটের বেশি সময় ধরে কাঁচপুর ব্রিজে আটকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত হাতে এদের জবাব দেওয়া উচিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর