1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে নিহত বেড়ে ৯৪

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯১ বার পঠিত

দক্ষিণপূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৪ জনে পৌঁছেছে। এছাড়া গত সপ্তাহের এই ঝড়ে দেশটিতে হাজার হাজার বাড়িঘর স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রোববার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, আফ্রিকার মূল ভূখণ্ডে আঘাত হানার আগে ফরাসি দ্বীপপুঞ্জ মায়োতে আঘাত হানে ঘূর্ণিঝড় চিডো। সেখানে ৩৫ জনের বেশি মানুষ নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। মায়োতে আঘাত হানার পর এই ঝড় মোজাম্বিকে তাণ্ডব চালায়। এতে দেশটিতে ১১ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলেছে, সাগর থেকে ঝড়টি মোজাম্বিকে ওঠে আসার পর দেশের উত্তরাঞ্চলের কাবো ডেলগাডো প্রদেশে ঘণ্টায় প্রায় ২৬০ কিলোমিটার গতিবেগের বাতাস নিয়ে তাণ্ডব চালায়। এই ঝড়ের ফলে ওই অঞ্চলে একদিনে ২৫০ মিলিমিটার (১০ ইঞ্চি) বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে।

উত্তর মোজাম্বিকের ওই অঞ্চলটিতে নিয়মিত গ্রীষ্মমন্ডলীয় ঝড় আঘাত হানে। দীর্ঘদিন ধরে ইসলামপন্থী স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতায় বিধ্বস্ত অঞ্চলটিতে ঝড়ের তাণ্ডব নতুন করে বিপর্যয় তৈরি করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর