1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

সচিবালয়ে আ*গুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নি*হত ফায়ার সার্ভিস কর্মী

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত

রাজধানীর সেগুনবাগিচায় লাগা আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিস কর্মী সোহাদুজ্জামান নয়ন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সোয়া ৮টায় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এনটিভি অনলাইনকে তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সচিবালয়ের দক্ষিণ দিকে ১ নম্বর ফটকের সামনের রাস্তায় ট্রাকটি সোহাদুজ্জামান নয়নকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছিল। এ ঘটনায় ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে ঘটনাস্থলে থাকা লোকজন।

গতকাল বুধবার মধ্যরাতে সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট। অন্যদিকে, উদ্ধারে সহায়তা করছে সেনাবাহিনী ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

আজ বৃহস্পতিবার ভোরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৭টায় ভবনটিতে আগুন জ্বলতে দেখা যায়।

জানা গেছে, ভবনের মাঝামাঝি অংশে আগুন জ্বলছে। এর আগে সকাল সাড়ে ৬ টায় সচিবালয়ের সাত নম্বর ভবনের পূর্ব পাশের দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর