1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

বাংলাদেশের পেসারদের প্রশংসায় ভাসালেন শাহীন আফ্রিদি

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

প্রথমবারের মতো বিপিএল খেলতে বাংলাদেশের এসেছেন পাকিস্তানের তারকা পেসার শাহীন আফ্রিদি। শনিবার (২৮ ডিসেম্বর) ফরচুন বরিশালের সঙ্গে প্রথমবার অনুশীলন করেছেন তিনি। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন এই পাক পেসার। এ সময় বাংলাদেশের পেসারদের প্রশংসায় ভাসিয়েছেন শাহীন।

তাসকিন আহমেদ এবং তরুণ নাহিদ রানাকে এই পাক পেসার বলেন, ‘বাংলাদেশে এখন দারুণ বোলিং ইউনিট। তাসকিন লিডিং বোলার। তরুণ রানা অনেক ভালো করছে, উচ্চতা অনেক, গতিও বেশি। ভবিষ্যতে আরও অনেকেই উঠে আসবে, লাল বলের (টেস্ট) ক্রিকেটও খেলবে তারা। লাল বলের ক্রিকেট যত খেলবেন তত উন্নতি করবেন।’

বিপিএলে বিদেশি ক্রিকেটার থাকলেও বাংলাদেশিরাই বড় তারকা বলে মনে করেন শাহীন। তিনি বলেন, ‘সত্যি বলতে আমি সবচেয়ে বড় তারকা নই। অনেক বাংলাদেশি খেলোয়াড় আছে তারাই এখানে বড় তারকা। তামিম আছে, গোটা জাতীয় দলই আছে বরিশালে। আমি দলের সাধারণ একজন খেলোয়াড়। পারফর্ম করে দলকে জেতানোই আমার লক্ষ্য।

বিপিএল থেকে অনেক কিছু শিখবেন জানিয়ে শাহীন বলেন, ‘আমরা একে অপরের বিপক্ষে প্রচুর খেলেছি। সবাই সবাইকে চিনি। স্থানীয়রা ভালো খেলে, তারা উইকেট সম্পর্কেও ভালো জানে, এবার আমি অনেক কিছু শিখব যা ভবিষ্যতে বাংলাদেশে খেলতে এলে কাজে লাগবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর