1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

আল আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের পূর্ণ বৃত্তি দেবে

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ বা পূর্ণ অর্থায়নসহ বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম আহমদ আল তায়্যেব।

স্থানীয় সময় ১২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুর রিটজ কার্লটন হোটেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ ঘোষণা দেন।

এসময় হাজার বছরের পুরোনো প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য ড. ইউনূসকে আমন্ত্রণ জানান গ্র্যান্ড ইমাম।

তিনি ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি ও উন্নতির পথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।

গ্র্যান্ড ইমাম বলেন, আমরা আপনার নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। আপনি একজন প্রজ্ঞাবান ব্যক্তি। বিপ্লবের পর দেশটি নতুন উচ্চতায় পৌঁছাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর