1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

শীতে কাবু পঞ্চগড়, ৯ ডিগ্রির ঘরে তাপমাত্রা

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২২৮ বার পঠিত

উত্তরের হিম বাতাস ও ঘন কুয়াশায় কাবু পঞ্চগড়। প্রতিদিন সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত তীব্র ঠাণ্ডা অনুভূত হয়। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি ঘরে ওঠানামা করছে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে এই জনপদের লোকজনের জীবনযাত্রা।

এ ছাড়া বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যাও।

আজ সোমবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রবিবার সকাল ৯টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

আবহাওয়ার অফিসের ভাষ্য অনুযায়ী, ৮ থেকে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হলে সেটাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। সেই হিসেবে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে পঞ্চগড়

সন্ধ্যা থেকে পরের দিন সকাল সাড়ে ৯টা পর্যন্ত তীব্র কনকনে শীতে হাড় কাঁপছে তাদের। রাতে তাপমাত্রা মাইনাস জিরো ডিগ্রিতে নেমে আসছে এমন অনুভব করছেন তারা।

এদিকে স্থানীয়রা জানান, শীতের কারণে রাতে কাঁথা-কম্বল ছাড়া ঘুমানো কষ্টকর হয়ে পড়েছে। উপায়ন্তর না পেয়ে সন্ধ্যা-ভোরে খড়কুটো জ্বালিয়ে ঠাণ্ডা কমানোর চেষ্টা করছেন তারা।

তারা আরো বলেন, দিন-রাত দুই রকম তাপমাত্রা অনুভব করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর