1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় ছুটে এলেন ইউক্রেনের যুবক

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত
অ্যান্দ্রো প্রকিপ (মোহাম্মদ) ও বৃষ্টি।ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়। সেখান থেকে দুজনের প্রেম। দুবছরের প্রেমের পর ছয় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইউক্রেন থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ছুটে এসেছেন অ্যান্দ্রো প্রকিপ নামে এক যুবক। ইসলাম ধর্ম গ্রহণের পর মোহাম্মদ নাম রেখে বিয়ে করেছেন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মেয়ে বৃষ্টি আক্তারকে।

খোঁজ নিয়ে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় দুজনের। দুবছর প্রেম চলে তাদের মধ্যে। ছয় হাজার কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পাল্টে বিয়ে করেছেন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামের বৃষ্টি আক্তারকে। স্বামীর সঙ্গে নাম মিলিয়ে বৃষ্টির নাম এখন বৃষ্টি প্রকিপ। বৃষ্টি কালাছড়া গ্রামের মৃত কামাল মিয়ার মেয়ে। পাঁচ ভাইবোনের মধ্যে বৃষ্টি সবার বড়। এসএসসি পাস করেছেন। ইউক্রেনীয় যুবক প্রকিপ বর্তমানে পোল্যান্ডে বসবাস করেন। তবে পেশাগত কারণে বেলজিয়ামে থাকেন।

কালাছড়া গ্রামের কামাল মিয়ার মেয়ে বৃষ্টি। এসএসসি পাস। টুকটাক ইংরেজি জানেন। বছর দুয়েক আগে ফেসবুকে রিকোয়েস্ট পাঠান প্রকিপকে। সেই থেকে প্রেমের শুরু।

স্থানীয়রা জানান, আমাদের গ্রামে ভিনদেশি এক যুবক প্রেমের টানে ছুটে এসেছেন। আমরা অনেক খুশি। সে আশার পর শরিয়াহ মোতাবেক স্থানীয় ইমামের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমা পড়িয়ে বৃষ্টির সঙ্গে তাকে বিবাহ দেওয়া হয়। আমরা সবাই তাকে গ্রামের জামাই হিসেবে আপন করে নিয়েছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর