1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান আন্দোলনরত শিক্ষার্থীদের

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৮১ বার পঠিত
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক প্রোগ্রামের (২০২৪-২৫) শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাবি কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবির প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি গঠনের সিদ্ধান্ত উপেক্ষা করে এই বিজ্ঞপ্তি প্রকাশ করাকে অযৌক্তিক আখ্যা দিয়ে প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে।

সোমবার (০৬ জানুয়ারি) ঢাবি নিয়ন্ত্রিত সাত কলেজের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষা আগামী ১৮ এপ্রিল (শুক্রবার) অনুষ্ঠিত হবে। আর ভর্তি আবেদন ০৬ জানুয়ারি থেকে শুরু হয়ে শেষ হবে ১২ ফেব্রুয়ারি। ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। এছাড়াও সাত কলেজের বাণিজ্য ইউনিটের পূর্বের ন্যায় আসন সক্ষমতার অতিরিক্ত ৪৮৯২টি আসন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবি অধিভুক্ত কলেজগুলোর ব্যবসায় শিক্ষা শাখার বিভাগগুলোয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের মাধ্যমে সম্পন্ন করা হবে। অর্জিত ডিগ্রিগুলোর সনদ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো সুবিধা ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয়।

এ বিষয়ে সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের ফোকাল পারসন ও ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান কালবেলাকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের আন্দোলনের মধ্যে সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা ঢাবির অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে যে আন্দোলন করছি এটা চলমান থাকবে। আমরা চাই এ বছর ইউজিসি ও ঢাবির সমন্বয়ে সক্ষমতা অনুযায়ী আসন সংখ্যা নির্ধারণ করা হোক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর