1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

মেসির সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সাংবাদিক সোফি

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ১৪৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক সোফি মার্টিনেজ অবশেষে মুখ খুললেন লিওনেল মেসির সঙ্গে তার সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়ে। কিছুদিন ধরে গুঞ্জন চলছিল, ইন্টার মায়ামি ও আর্জেন্টিনার তারকা ফুটবলার নাকি স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে প্রতারণা করেছেন মার্টিনেজের সঙ্গে। তবে এ ধরনের খবরকে ‘হাস্যকর’ ও ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন মার্টিনেজ।

আর্জেন্টিনা জাতীয় দলের নিয়মিত কাভারেজের ফলে মার্টিনেজের মেসির সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে বহুবার। বিশেষ করে ২০২২ কাতার বিশ্বকাপে তার আবেগঘন সাক্ষাৎকারটি ভাইরাল হওয়ার পর থেকেই মেসির সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। কেউ কেউ বলছেন, আন্তোনেলা রোকুজ্জো নাকি তাদের সম্পর্ক নিয়ে সন্দিহান!

আর্জেন্টিনার টেলিভিশন শো ‘PH: Podemos Hablar’-এ উপস্থিত হয়ে মার্টিনেজ বলেন, ‘যখন আপনার জনপ্রিয়তা বাড়ে, তখন অনেক সময় অপ্রত্যাশিত নেতিবাচক বিষয়ও সামনে আসে। আমার পরিবার এসব গুঞ্জনের কারণে কষ্ট পেয়েছে। মানুষ বলতে শুরু করল, ‘দেখো, মেসি কেমন করে তোমার দিকে তাকায়’, এই ধরনের কথা! এটা এতটাই হাস্যকর যে, আমাকে এ নিয়ে ব্যাখ্যা দিতে হচ্ছে। আমি এমন এক পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম, যা একদম অস্বস্তিকর।’

এখনও পর্যন্ত মেসি বা আন্তোনেলা কেউই এই গুঞ্জন নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। মার্টিনেজ নিজেও বলেছেন, ‘আমি জানি না এসব গুঞ্জনের উৎপত্তি কোথায়।’ তবে তিনি আন্তোনেলার প্রশংসা করে বলেছেন, ‘তিনি যেভাবে এই সমস্ত পাগলামি সামলান, তা সত্যিই প্রশংসনীয়।’

মেসি ও আন্তোনেলা তাদের তিন সন্তানকে নিয়ে এখন ফ্লোরিডায় বসবাস করছেন। ২০২৩ সালে ইউরোপ ছেড়ে আমেরিকায় পাড়ি জমিয়ে নতুন জীবন শুরু করেন মেসি। তার প্রতিটি পদক্ষেপই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, আর তাই এমন গুঞ্জন যে নতুন কিছু নয়, তা হয়তো তারাও ভালোই জানেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর