1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

‘পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক’

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ১২১ বার পঠিত
ছবি : সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে। এ সহায়তার মধ্যে কারিগরি প্রশিক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, বৈদ্যুতিক গণপরিবহন চালু, দক্ষতা বৃদ্ধিসহ বায়ু ও পানি দূষণ প্রতিরোধের কার্যক্রম থাকবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে তার অফিস কক্ষে ইইউ-ইআইবি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন উপদেষ্টা। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইআইবির ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার।

বৈঠকে রিজওয়ানা হাসান বলেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণ, নদী পরিষ্কার, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, হাতি অভয়ারণ্য প্রতিষ্ঠা ও জীববৈচিত্র্য সংরক্ষণে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। তিনি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তরুণদের সম্পৃক্ত করার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

নিকোলা বিয়ার বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করে বলেন, ইইউ ও ইআইবি বাংলাদেশের পরিবেশ উন্নয়নে অভিজ্ঞতা ও সম্পদ দিয়ে সহযোগিতা করবে। তিনি বনায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই আবাসন, সবুজ বন্ড ও বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ উদ্যোগের সম্ভাবনার কথা উল্লেখ করেন।

বৈঠকে পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবদ্বয়, বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ ইইউ ও ইআইবির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে এদিন ৪টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২০টি অবৈধ ভাটা থেকে ১ কোটি ১৪ লাখ জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ১১টি ইটভাটার চিমনি ভাঙাসহ সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় ও ২টি ইটভাটা বন্ধের নির্দেশনা প্রদান করা হয়।

এ ছাড়াও, ১টি চারকোল ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমানা এবং ১টি চারকোল ফ্যাক্টরি উচ্ছেদ করে কারখানার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর