1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

টি-টোয়েন্টিতে ৮০০০ রানের মাইলফলকে তামিম

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ৬৩ বার পঠিত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি স্মরণীয় মুহূর্তের জন্ম দিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। দেশের প্রথম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই অভিজ্ঞ ওপেনার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে ফরচুন বরিশালের হয়ে খেলতে নেমে রংপুর রাইডার্সের বিপক্ষে এই কীর্তি গড়েন তামিম। ম্যাচের পঞ্চম ওভারের শেষ বলে রংপুরের অফ-স্পিনার মেহেদী হাসানের ডেলিভারিকে স্ট্রেইট ড্রাইভে চার মেরে ৮ হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি।

ম্যাচ শুরুর সময় তামিমের টি-টোয়েন্টি রান ছিল ৭,৯৯১। ইনিংসের প্রথম ওভারে কোনো রান না পেলেও, পরের ওভারে স্কোরবোর্ডে নিজের নাম লেখান তিনি। ধীরস্থির শুরু করলেও পঞ্চম ওভারে এসে বাউন্ডারির মাধ্যমে নিজের রান ৭,৯৯৯-এ নিয়ে যান। এরপর সেই ওভারের শেষ বলেই চার মেরে ছুঁয়ে ফেলেন ৮ হাজার রানের মাইলফলক।

এই বিশেষ ম্যাচে তামিম খেলেন ৩৪ বলে ৪০ রানের কার্যকরী এক ইনিংস।

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে তামিম ইকবাল এখন পর্যন্ত খেলেছেন ২৭২টি ম্যাচ এবং ২৭১ ইনিংসে ব্যাট করেছেন। ৩২.৯১ গড়ে তার মোট রান ৮,০৩১, যেখানে স্ট্রাইক রেট ১২১.২৭। চারটি শতক রয়েছে তার ঝুলিতে।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ১,৭০১ রান করেছেন তামিম। বিপিএলে তার রানসংখ্যা ৩,৫৮৩, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ফরচুন বরিশালের হয়ে করেছেন ৯৭৭ রান এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তার সংগ্রহ ৬০৫ রান।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তামিমের পরেই রয়েছেন সাকিব আল হাসান, যার রান ৭,৪৩৮। তৃতীয় স্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, যার সংগ্রহ ৬,০৯০ রান।

বিশ্বের ৩৪তম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ৮ হাজার রান করলেন তামিম ইকবাল। এই তালিকার শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল, যিনি টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৪,৫৬২ রান করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর