1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

নতুন বছরে জুয়েলারি ব্যবসা আরো সমৃদ্ধ হবে, আশা বাজুস নেতৃবৃন্দের

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ২১২ বার পঠিত
ছবি : সংগৃহীত

নতুন বছরে জুয়েলারি ব্যবসা আরো সমৃদ্ধ হবে বলে আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ঝালকাঠির ফাতেমা কনভেনশন সেন্টারে স্থানীয় জুয়েলারি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়সভায় বক্তরা এ আশাবাদ ব্যক্ত করেন।

পাশাপাশি তারা সরকারি মূল্য তালিকা অনুযায়ী গহনা বিক্রি কররার জন্য সকল জুয়েলারি ব্যবসায়ীদের অনুরোধ জানান। সংগঠনের সদস্য হয়ে কেন্দ্রীয় কমিটিকে আরো শক্তিশালী করার আহ্বান জানান তারা।

এ মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আবু নাসের মো. আব্দুল্লাহ, মো. আব্দুস ছালাম, শেখ মো. মুসা মো. রবিউল আলম বিল্পব গাজী, বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন ও ইউসুফ হাওলাদার।

সভায় সভাপতিত্ব করেন বাজুসের ঝালকাঠির আহ্বায়ক মো. নুরুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্যসচিব মো. ইউসুফ হাওলাদার।

সভায় প্রধান অতিথি বাজুসের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাসুদুর রহমান বলেন, ‘জানুয়ারি মাসের মধ্যে ঝালকাঠিতে জুয়েলারি ব্যবসায়ীদের বাজুসের সদস্য হতে হবে। সদস্য সংগ্রহ শেষে ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের মধ্যেমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে ২০২৫ সালে জুয়েলারি ব্যবসা আরো সমৃদ্ধ হবে।

এখন অনেক কাজের জন্য আপনাকে ঢাকা যেতে হয়, কমিটি থাকলে আপনার একটি ফোনই আমাদের জন্য যথেষ্ট। আমরা কেন্দ্রীয় কমিটি সব সময় আপনাদের পাশে থাকবে। কেন্দ্রীয় কমিটি যত শক্তিশালী হবে আপনাদের সম্মান ততটাই বৃদ্ধি পাবে।’

এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় জুয়েলারি ব্যবসায়ী জাহিদ হাসান সোহাগ, দেবব্রত কর্মকার ও গোপাল কর্মকার।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর