1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

‘দেশের নতুন যাত্রায় অরাজনৈতিক ঐক্য প্রয়োজন’ মির্জা ফখরুল

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ১৩৩ বার পঠিত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

দেশের নতুন যাত্রায় অরাজনৈতিক ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরে বিএনপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সত্যিকার অগ্রসর, সমৃদ্ধ ও আন্তরিক বাংলাদেশ নির্মাণ করতে চান।’

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ক্রীড়াঙ্গন দলীয়করণ করেছিল আওয়ামী লীগ। গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ক্রীড়াঙ্গন এর বড় উদাহরণ। অ্যাথলেটরা রাজনীতিতে এলে রাজনীতি আরও সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘খেলোয়াড়দের মন হয় উদার, মাদক নির্মূলসহ সামাজিক কাজে তাদের ভূমিকা অনেক বড়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্দেশ্যও এটি, মাদক পরিহার করে খেলাধুলায় মনোযোগী হবে তরুণ সমাজ।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রাজনৈতিক দল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে এটা রাজনীতিতে নতুন ধারণা। এটা তারেক রহমানের নতুন ধারণা। তারেক রহমানের উদ্দেশ্য হচ্ছে রাজনীতির পাশাপাশি ত্রুীড়াঙ্গনে তরুণ সমাজের যাতে পদচারণা থাকে।

তারেক রহমান সত্যিকার অর্থে একটি সমৃদ্ধ, অগ্রসর ও আন্তরিক বাংলাদেশ গড়তে চান জানিয়ে মহাসচিব বলেন, সেখানে তরুণদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর