1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় সাকিব

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১১৩ বার পঠিত
ছবি : সংগৃহীত

গুঞ্জনই সত্যি হলো। দ্বিতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান। এ জন্য আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের জন্য বোলিং নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন তিনি।

ইংল্যান্ডে প্রথম পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর সাকিব আল হাসান ভারতের চেন্নাইয়ে দেওয়া দ্বিতীয় পরীক্ষাতেও সফল হতে পারেননি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীন প্রতিযোগিতায় বোলিং করার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। গত মাসে ভারতের চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছর সারের হয়ে কাউন্টি খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশন সন্দেহজনক হিসেবে রিপোর্ট করা হয়েছিল। এরপর দুই মাস পর জানা যায়, সাকিব লাফবারো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে প্রথম পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে পারেননি।

গত ২১ ডিসেম্বর চেন্নাইতে দ্বিতীয় পরীক্ষায় অংশ নিয়েছিলেন সাকিব।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবের এই পরীক্ষার ফলের ওপর নির্ভরশীল ছিল, বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তার অন্তর্ভুক্তি নিয়ে সিদ্ধান্ত নিতে। কারণ ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করতে হবে।

বর্তমানে, সাকিব শুধু বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন, আন্তর্জাতিক ক্রিকেটে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর