1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

শীত বাড়তে পারে সোমবার

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১২৯ বার পঠিত
ছবি : সংগৃহীত

দেশের অনেক অঞ্চলেই তাপমাত্রা বেড়েছে আজ রবিবার। এতে শীতের অনুভূতিও খানিকটা কমেছে। দেশের কোথাও শৈত্যপ্রবাহও ছিল না। আবহাওয়া অধিদপ্তর বলেছে, সোমবার আবার দিনের বেলায় তাপমাত্রা কিছুটা কমে শীত কিছুটা বাড়তে পারে।

তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সব মিলিয়ে শীতের অনুভূতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই আজ।আবহাওয়াবিদরা বলছেন, আগামী মঙ্গলবার বা পরদিন বুধবার থেকে দিন-রাতের তাপমাত্রা কমে শীতের অনুভূতি খানিকটা বাড়তে পারে। বুধ বা বৃহস্পতিবার দেশের কিছু অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহও থাকতে পারে।

তবে বিস্তৃত পরিসরে শৈত্যপ্রবাহ আসতে পারে আগামী ১৯ বা ২০ জানুয়ারি থেকে।

আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে ‘সোমবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে দিনের বেলা শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। তবে মঙ্গল বা বুধবার থেকে মূলত দিন ও রাতের তাপমাত্রা কমে শীত খানিকটা বাড়তে পারে।

বুধবার দেশের দু-একটি অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহও থাকতে পারে। ১৯ বা ২০ জানুয়ারির দিকে শৈত্যপ্রবাহ কিছুটা বিস্তৃত পরিসরে আসতে পারে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা কম।’

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে আগের দিনের তুলনায় দেশের অনেক অঞ্চলেই গতকাল সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে, ১০.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮.২ ডিগ্রি। গতকাল দেশের সর্ব উত্তরের এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাত্ ২৪ ঘণ্টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ২.৩ ডিগ্রি। রাজধানীতেও গতকাল সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ১.৩ ডিগ্রি। ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৫ ডিগ্রি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর