1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৭ বার পঠিত
খালোদা জিয়া ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। চিঠিতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন তিনি।

রোববার (২ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এদিন বিকালে পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়েছে বলে জানান শায়রুল কবির।

গত ৩১ জানুয়ারি খালেদা জিয়াকে পাঠানো চিঠিতে শেহবাজ শরিফ লিখেছেন, ‘আমি আপনার (খালেদা জিয়া) স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে উদ্বিগ্ন।’

সুস্থতা কামনা করে তিনি লেখেন, ‘আমি আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। সর্বশক্তিমান আল্লাহ আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং সুস্বাস্থ্য দান করুন।’

খালেদা জিয়ার রাজনৈতিক ও বর্ণাঢ্য জীবন উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে একটি বিশাল ব্যক্তিত্ব। জনসেবার প্রতি আপনার অবিচল প্রতিশ্রুতি অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে।’

চিঠিতে পাকিস্তান বিএনপির চেয়ারপারসন, তার পরিবার ও দলের সমর্থকদের সঙ্গে আছে বলেও আশ্বস্ত করেন শেহবাজ শরিফ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর