1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

বহুল কাঙ্ক্ষিত বিপিএলের ট্রফি বরিশাল পৌঁছেছে

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪০ বার পঠিত
ছবি : সংগৃহীত

বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি নিয়ে নিজেদের ঘরে ফিরেছে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দেশি-বিদেশি খেলোয়াড়সহ দুই দুইটি ট্রফি নিয়ে এই প্রথমবারের মতো ধান, নদী আর খালের বরিশালে পৌঁছেছে তামিম ইকবালের দল।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বরিশাল বিমানবন্দরে পৌঁছে দলটি। পরে সেখান থেকে নিরাপত্তার চাদরে ঢেকে টিম ফরচুন বরিশালকে নিয়ে যাওয়া হয় বিসিক এলাকায়।

এদিকে সকাল থেকেই বিপিএলের বিজয়ী ট্রফি এবং খেলোয়াড়দের দেখতে বিভাগের বিভিন্ন জায়গা থেকে বেলস পার্কে অবস্থান করেন এ অঞ্চলের ক্রিকেটপ্রেমীরা। উৎসুক জনতার ভিড়ে বেলস পার্ক মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ, হৃদয়, নাজমুল হোসেন শান্তসহ দলের সব খেলোয়াড়কে দেখতে সকাল থেকেই মাঠ দখলে রেখেছেন ক্রিকেটভক্তরা।

ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান জানান, দেশি-বিদেশি খেলোয়াড়সহ ২২ জন এবং টিম ম্যানেজার, কোচসহ আরও ৪০ জনের একটি দল বরিশালে আসেন। বেলস পার্ক মাঠে ট্রফি ও খেলোয়াড়দের নিয়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের বিনোদনের জন্য কনসার্টেরও আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর