1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

মাত্র ৫ মিনিটের জন্য মঞ্চে তামিমরা, ক্ষুব্ধ দর্শকদের ভাঙচুর

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৭ বার পঠিত
ছবি : সংগৃহীত

জানা যায়, রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বরিশাল বেলস পাক মাঠে তামিম ইকবালদের জন্য অপেক্ষা করছিলেন লাখ লাখ দর্শক। বিকেল ৩টায় মঞ্চে আসার কথা থাকলেও সাড়ে ৪টা গড়িয়ে যায়।

মাত্র ৫ মিনিট মঞ্চে থেকেই বিদায় নেওয়ায় ফরচুন বরিশাল দলের খেলোয়াড়দের প্রতি ক্ষুব্ধ হয়েছেন বরিশালের ক্রিকেটপ্রেমীরা। খুব সংক্ষিপ্ত সময়ে তাদের উপস্থিতি নিয়ে হতাশ দর্শকরা। তামিমরা মঞ্চ থেকে নেমে যাওয়ার পর বিক্ষুব্ধ দর্শকরা মঞ্চ ভাঙচুর করেন।

যাদের দেখতে এত অপেক্ষা তারা ক্ষণিকের জন্য মঞ্চে আসায় বেশ ক্ষুব্ধ আর হতাশ হন বরিশালের ক্রিকেট দর্শকরা। ক্ষোভে এক পর্যায়ে মঞ্চ ভাঙচুর করেছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুর দুপুর ১টা থেকে শহরের বেলস পার্ক মাঠে আসতে শুরু করেন ক্রিকেট ভক্তরা। আয়োজকদের হাঁকডাকে সবার মনে ছিল অনেক আশা।

বিশেষ করে তরুণ-তরুণীদের ঢল নামে শহরে। বিকেল ৪টার দিকে নগরের প্রাণকেন্দ্র বিবির পুকুর থেকে দুটি লাল গাড়িতে যেতে দেখা যায় তামিমদের। বিকেল সাড়ে ৪টার দিকে তারা মঞ্চে ওঠেন। মঞ্চে উঠে হাত নেড়ে আর ট্রফি দেখিয়ে খেলোয়াড়রা মাত্র ৫ মিনিটের মধ্যে বিদায় নেন।

এর পরই দর্শকরা চেয়ার ছুড়তে শুরু করেন। চলে ভাঙচুর।

ঢাকা থেকে বিমানে করে আজ দুপুর ১টার দিকে বরিশালে আসেন তামিমসহ ফরচুন বরিশাল দলের খেলোয়াড়রা। বিমানবন্দর থেকে ফরচুন বরিশাল দল ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী মিজানুর রহমানের প্রতিষ্ঠানে মধ্যাহ্নভোজ করেন। এরপর বেলস পার্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সবাই।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর