1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

অত্যাধুনিক রিপার ড্রোন মোতায়েন মেক্সিকো সীমান্তে

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৬ বার পঠিত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন উড়ছে মেক্সিকো সীমান্তে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএ সীমান্ত এলাকায় অত্যাধুনিক এই ড্রোন মোতায়েন করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফক্স নিউজ।

জ্যেষ্ঠ একজন মার্কিন কর্মকর্তার বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, অপরাধী চক্র ও মাদকের ল্যাব সম্পর্কে তথ্য সংগ্রহ করছে ওই ড্রোন।

বিগত বাইডেন প্রশাসন সীমান্ত এলাকায় এমকিউ-৯ রিপার ড্রোন ওড়ানোর অনুমতি দিয়েছিল। তবে এই ড্রোন কোনো অস্ত্র বহন করছে না, তাই এটা প্রাণঘাতী নয় বলেও বর্ণনা করছেন মার্কিন কর্মকর্তারা। গেল ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তার আগের প্রশাসনের এই কর্মসূচি চলমান রেখেছেন।

গোয়েন্দা নজরদারিতে মেক্সিকো সরকারের অনুমোদন রয়েছে বলেও জানিয়েছে ফক্স নিউজ। নজরদারির মাধ্যমে যে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র, তা মেক্সিকো সরকারের সঙ্গে বিনিময় করা হচ্ছে।

এতে করে মাদক কারবারি ও মাদকের কারখানা সংশ্লিষ্ট যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড খুব দ্রুততার সঙ্গে বন্ধ করে দিতে পারছে মেক্সিকো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর