1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই কেন্দ্রীয় শহীদ মিনারে: ডিএমপি কমিশনার

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৪ বার পঠিত
ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী  জানিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ২১ ফেব্রুয়ারি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে করা এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে তিন ধাপে ফুল দেওয়া হবে। রাত ১২টা ১ থেকে ১২টা ৪০ পর্যন্ত ভিভিআইপি ও ভিআইপিরা ফুল দেবেন। ভোগান্তি এড়াতে ওই সময় সাধারণ মানুষকে না আসার জন্য অনুরোধ করছি। ১২টা ৪০ মিনিটে জনসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী গেট উন্মুক্ত করে দেওয়া হবে।

তিনি বলেন, রাতে যারা আসবেন তারা নির্দিষ্ট সময়েই আসার অনুরোধ করছি। বেদীতে ফুল দেওয়ার সময় শৃঙ্খলা বজায় রাখতে হবে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

মো. সাজ্জাত আলী বলেন, ২১ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত পুলিশ সদস্যরা এ এলাকায় কড়া নিরাপত্তায় সচেষ্ট থাকবে। দুর্ঘটনা এড়াতে সচেতন থাকব আমরাও। তবে মোবাইল, মানিব্যাগসহ মূল্যবান সামগ্রী নিজ নিজ দায়িত্বে রাখতে হবে। ১ কিলোমিটারের মধ্যে মোবাইল টিম থাকবে।

তিনি বলেন, যে সমস্ত শীর্ষ সন্ত্রাসীরা জামিনে আছেন তাদের এরিয়া ভিন্ন। শহীদ মিনারকে কেন্দ্র করে তাদের আগ্রহ নেই। জঙ্গি হামলারও আশঙ্কা নেই।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া কোনো সমস্যা নেই। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো আছে। পুলিশ সদস্যরা এখন পূর্ণ মনোবল নিয়ে কাজ করছেন। ৭টি পয়েন্ট ব্যারিকেড দিয়ে বন্ধ থাকবে এবং আমরা এ ব্যারিকেড দেবো আজ রাত ৮টা থেকে ৯টার মধ্যে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর