1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

৪৫ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১৭ বার পঠিত
ছবি : সংগৃহীত

৪৫ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটির কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের ফেরত পাঠানো হয়েছে।

স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) তাদের ফেরত পাঠানো হয়। এর আগে বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) ৬৮ বিদেশিকে আটক করে।

একেপিএস জানিয়েছে, আটক ৬৮ বিদেশির মধ্যে ৪৫ জনই বাংলাদেশি। তারা পর্যটক হিসেবে দেশটিতে গেলেও ইমিগ্রেশন কাউন্টারের দিকে যাননি। বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য জায়গায় তারা ঘোরাফেরা করছিলেন। বিশেষ কারোর জন্য তারা অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, পর্যটক দলের মধ্যে ১৬ জন পাকিস্তানি, ৪৫ জন বাংলাদেশি ও সাতজন ভারতীয় নাগরিক ছিলেন। তাদের আটকের পর কেএলআইএ ইমিগ্রেশন অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়। এরপর কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে নোটিশ টু লিভ (এনটিএল) তথা ফেরত পাঠানো হয়।

সংস্থাটি আরও জানিয়েছে, এটি গত ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ দেশে ফেরত পাঠানোর (এনটিএল) ঘটনা। দেশটিতে গত ১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দুই হাজার ৬৫৪ বিদেশি পরীক্ষা করেছে কেএলআইএ। তাদের মধ্যে প্রকৃত পর্যটক না হওয়ায় ৯০০ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর