1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছেন, মনে করেন ৫৭% মার্কিনি

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯১ বার পঠিত
ছবি : সংগৃহীত

মার্কিন নির্বাচনে জয় নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় বসেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কারসহ নানা বিতর্কিত সিদ্ধান্তে ক্ষমতা গ্রহণের মাত্র এক মাসের মাথায় জনপ্রিয়তা কমতে শুরু করেছে তার।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও ইপসোস পরিচালিত এক জরিপের তথ্য অনুযায়ী, ৫৭ শতাংশ মার্কিনি মনে করেন, দায়িত্ব গ্রহণের পর ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

জরিপ অনুযায়ী, মার্কিন ভোটারদের মাঝে এক মাসের মধ্যেই ট্রাম্পকে সমর্থনের হার ৪৫ শতাংশে নেমে এসেছে।

৫৩ শতাংশ ট্রাম্পকে সমর্থন করছে না বলে জানিয়েছে।

এই এক মাসে ট্রাম্প প্রশাসনের কার্যক্রমকে সমর্থন করছে ৪৩ শতাংশ মার্কিনি, ৪৮ শতাংশ বিরোধিতা করছে। এর মধ্যে তীব্র বিরোধিতা করছে ৩৭ শতাংশ, তীব্র সমর্থন দিচ্ছে ২৭ শতাংশ। জরিপ অনুযায়ী, প্রায় ৯০ শতাংশ রিপাবলিকান ট্রাম্পের কর্মকাণ্ডকে সমর্থন করছে, ৯০ শতাংশ ডেমোক্র্যাট বিরোধিতা করছে।

স্বতন্ত্র ভোটারদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ তাঁর পদক্ষেপগুলোর পক্ষে থাকলেও অর্ধেকের বেশি এর বিরোধিতা করছে।সূত্র : এএফপি, বিবিসি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর