1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ১৭৭ অবৈধ অভিবাসীকে গুয়ানতানামো পাঠিয়েছিল

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত
সংগৃহীত ছবি

অবৈধ অভিবাসন ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ব্যাপক ধরপাকড় অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় অবৈধ অভিবাসী হিসেবে ধরা পড়া ভেনেজুয়েলার ১৭৭ জন নাগরিককে গুয়ানতানামো বে কারাগারে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রে। গত বৃহস্পতিবার তারা একটি বিমানে  নিজেদের দেশে পৌঁছেছেন। খবর সিএনএনের।

মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট জানিয়েছে, তাদের ভেনিজুয়েলায় স্থানান্তরের জন্য শুরুতে হন্ডুরাসে পাঠানো হয়েছিল। অবৈধ অভিবাসন ঠেকাতে চলা অভিযানে ধরা পড়া অভিবাসীদের একটি অংশকে গুয়ানতানামো বে কারাগারে পাঠানো হয়। সেখান থেকে ভেনিজুয়েলানদের দেশে পাঠানোর পর নৌঘাঁটিটি প্রায় খালি হয়েছে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ কর্মসূচির বন্দিদের রাখার জন্য বানানো কুখ্যাত কিউবা ঘাঁটিতে অভিবাসীদের পাঠানোর বৈধতা নিয়ে অনেক আগে থেকেই প্রশ্ন উঠেছে।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) ভাষ্য, গুয়ানতানামো বেতে যেসব ভেনিজুয়েলানকে পাঠানো হয়েছিল, তাদের সঙ্গে ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের সম্পর্ক রয়েছে, যে অপরাধ চক্রটির যাত্রা হয়েছিল ভেনিজুয়েলার একটি কারাগারে।

ভেনিজুয়েলা সরকার এক বিবৃতিতে বলেছে, যেসব ভেনিজুয়েলানকে অন্যায়ভাবে গুয়ানতানামো নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের ফেরত দিতে ভেনিজুয়েলা অনুরোধ জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর