1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

আজহারির মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৬ বার পঠিত
ছবি : সংগৃহীত

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছে জোহর নামাজ শেষে বয়ান পেশ করার কথা রয়েছে মিজানুর রহমান আজহারির। এই বিষয়টি মিজানুর রহমান আজহারি তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করে একটি পোস্ট দিয়েছেন।

বিশিষ্ট ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জে এক ওয়াজ মাহফিলে বয়ান পেশ করবেন। এই মাহফিলকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে ১০ থেকে ১২ লাখ মানুষের সমাগম উপলক্ষে আয়োজন সম্পন্ন করেছে মাহফিল কমিটি।

এ উপলক্ষে শহরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড সংলগ্ন মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে প্রায় অর্ধলাখ মানুষের সমাগম ঘটেছে।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘রাজশাহী বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল থাকছি—এসহাক উদ্দিন মিঞা আম্রকানন ময়দান, লালাপাড়া মোড়, চাঁপাইনবাবগঞ্জ, জাবালুন নূর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’

আয়োজক কমিটির সূত্র থেকে জানা যায়, জনসমাগম বিবেচনা করে দর্শকদের জন্য আটটি মাঠ প্রস্তুত করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাণকেন্দ্র মহারাজপুর ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ডের পাশের আমবাগান মাঠে করা হয়েছে মূল মঞ্চ। এই মূল মাঠ ছাড়াও আশপাশে পুরুষদের জন্য তিনটি ও নারীদের জন্য চারটি আলাদা মাঠের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মূল মাঠে চারটি প্রজেক্টরসহ সব মাঠে থাকবে প্রজেক্টরের ব্যবস্থা। এ ছাড়া সার্বক্ষণিক বিদ্যুতের জন্য রয়েছে জেনারেটর। পাশাপাশি ফ্রি ওয়াইফাই, স্যানিটেশন, পর্যাপ্ত সুপেয় পানি, অজুখানার ব্যবস্থা, ইন্টারনেট সচল রাখার জন্য গ্রামীণফোনের টাওয়ার, রয়েছে স্বেচ্ছাসেবক দল ও রয়েছে মেডিকেল ক্যাম্প।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দেশের বাইরে নির্বাসিত ছিলেন বিশ্ববরেণ্য মুফাসসির ড. মিজানুর রহমান আজহারি। গত ৫ আগস্ট দেশ থেকে শেখ হাসিনা সরকার পালিয়ে গেলে দেশে ফিরে আসেন মিজানুর রহমান আজহারি। এরপর দেশের মানুষের আগ্রহে বিভিন্ন স্থানে মাহফিল শুরু করেন তিনি। যার ধারাবাহিকতায় আগামী ২২ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে মাহফিল করবেন মিজানুর রহমান আজহারি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর