1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

মতিঝিল মডেলের বাসাবো শাখার স্পোর্টস ক্লাবের বাছাই পর্ব অনুষ্ঠিত

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৯৭ বার পঠিত
ছবি :Total post

রাজধানীর অন্যতম স্বনামধন্য বিদ্যাপীঠ মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের স্পোর্টস ক্লাবের বিভিন্ন ইভেন্টের, স্কুল ভিত্তিক দল গঠনের উদ্দেশ্যে প্রাথমিক বাছাই পর্বের আয়োজন করা হয় স্কুলের বাসাবো শাখার ক্যাম্পাসে।

স্কুলের বাসাবো শাখার ক্রিড়া শিক্ষক মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বাছাই পর্বে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। দাবা, ক্রিকেট ও ফুটবল মূলত এই তিনটি ইভেন্টের জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে অপেক্ষাকৃত অধিক পারদর্শীদের কে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয় দল গঠনের জন্য।

বাছাই পর্বে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের যথাসম্ভব প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানা যায়। অসংখ্য অভিভাবকের উপস্থিতি বাছাই পর্বটিকে প্রাণবন্ত করে তোলে। ফুটবলের বাছাই পর্বে বিশেষ নৈপুণ্য প্রদর্শন করে সকলের দৃষ্টি আকর্ষণ করে সপ্তম শ্রেণীর বুড়িগঙ্গা শাখার আকিবুর রহমান।

শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে কাজ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত রেফারি ও বাসাবো শাখার ক্রীড়া শিক্ষক মিজানুর রহমান,বাছাই পর্বে শিক্ষকদের মাঝে আরো উপস্থিত ছিলেন মোঃ এনামুল হক,আবুল খায়ের সহ একাধিক শিক্ষক শিক্ষিকা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর