1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

সারা দেশে যৌথবাহিনীর টহল আজ সন্ধ্যা থেকে

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬২ বার পঠিত
ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আজ সন্ধ্যা থেকে ঢাকাসহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর কম্বাইন্ড টহল চলবে।

২৪ ফেব্রুয়ারি (সোমবার)বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, রাজধানী ঢাকাসহ দেশের যেসব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সেসব জায়গায় সন্ধ‍্যার পর থেকে যৌথবাহিনীর টহল বাড়ানো হবে, বাড়বে চেকপোস্টও।

তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের। খুব দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে দ্রুত ঘটনাস্থলে যেতে পারে, সেজন্য তাদের মোটরসাইকেল দেওয়া হবে বলেও জানান প্রেস সচিব।

এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের গণপদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ গণপদযাত্রা শুরু হয়। গণপদযাত্রা টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে শিক্ষা ভবনের সামনে আটকে দেওয়া হয় তাদের। এ সময় পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থী-তরুণদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়।

পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন এক বাংলাদেশ আশা করা হয়েছিল কিন্তু সেটি হয়নি। বর্তমান পরিস্থিতিতে নারীদের বিরুদ্ধে যেসব অপরাধ হচ্ছে, সেই পরিস্থিতিতে ঘরে বসে থাকার সুযোগ নেই। ঘরে বসে থাকলেও নিরাপদ বোধ করার সুযোগ নেই। তাই রাজপথে নামা হয়েছে।

তারা আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। গতকালই একজনকে বাসার সামনে গুলি করেছে। পুলিশ তাদের ভূমিকা পালন করছে না। এ অবস্থায় নারীসহ কেউ নিরাপদ নয়। তাই আমরা চাই স্বরাষ্ট্র উপদেষ্টা জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর