1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

ঢাকা-ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, হলো যেসব আলোচনা

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্র অতিরিক্ত সচিব ইমরান আহমেদ সিদ্দিকী। ছবি : সংগৃহীত

ঢাকা ও ইসলামাবাদ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের পরামর্শ সভা আয়োজনের গুরুত্ব নিয়ে আলোচনা করেছে। দেশ দুটির মধ্যে সবশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালে এবং ২০০৫ সালে যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

বুধবার (৫ মার্চ) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সফররত অতিরিক্ত সচিব (এশিয়া প্রশান্ত মহাসাগরীয়) ইমরান আহমেদ সিদ্দিকী বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করার সময় এই আলোচনা হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিদ্দিকী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে লেখা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর একটি চিঠি পররাষ্ট্র সচিবের কাছে হস্তান্তর করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ ২০২৪ সালের ডিসেম্বরে ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে কায়রোতে ও ২০২৪ সালের সেপ্টেম্বরে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে নিউইয়র্কে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার কথা স্মরণ করে।

তারা ২০২৪ সালের অক্টোবরে সামোয়ার রাজধানী আপিয়ায় কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের কথাও স্মরণ করেন।

বৈঠকে বাণিজ্য বৃদ্ধি ও বাণিজ্য ঘাটতি কমাতে সহযোগিতা জোরদার করার বিষয়টিও আলোচনায় অন্তর্ভুক্ত ছিল।

উভয় পক্ষই পাকিস্তান থেকে বাংলাদেশে বেশ কয়েকটি বাণিজ্য প্রতিনিধি দলের সাম্প্রতিক সফরে সন্তুষ্টি প্রকাশ করে এবং বাংলাদেশ থেকে পণ্য-নির্দিষ্ট বাণিজ্য প্রতিনিধি দলের পাকিস্তান সফরের গুরুত্বের ওপর জোর দেয়।

এ সময় পর্যটন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, জোর করে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সমস্যা এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

সাক্ষাৎকালে সার্ক, ওআইসি ও ডি-৮ এর মাধ্যমে আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার গুরুত্বও তুলে ধরা হয়।

এ সময় সিদ্দিকীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর