1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৬৯ বার পঠিত

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে যশোরের মনিরামপুরে বিএনপি নেতা আরজান আলীকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

শনিবার (২২ মার্চ) মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেশিশক্তি প্রদর্শনপূর্বক দলের শক্তি প্রয়োগ করে বিভিন্ন শ্রেণি-পেশার তথা সনাতন ধর্মাবলম্বীর ওপর জুলুম-নির্যাতনের মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে আরজান আলীকে সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নেবে না। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হলো।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু জানান, মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের পরামর্শে আরজান আলীর বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করা হয়। তদন্ত টিমের প্রতিবেদনে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর