1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

টঙ্গীবাড়ী উপজেলা ও মুন্সিগঞ্জের লোহজং খিদির পাড়া   স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র যেনো স্বামী স্ত্রীর দূর্নীতির অভয়ারণ্য 

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের হেল্থ ইনস্পেকটর কাদের মিয়া ও তার স্ত্রী পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা নার্গিস বেগমের দূর্নীতি চরম আকার ধারণ করেছে, নার্গিস বেগম টঙ্গীবাড়ী উপজেলা বালিগাও

স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে থাকাকালীন সময় তার স্বামী হেল্থ ইনস্পেকটর কাদের মিয়ার যোগসাজশে

স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে নর্মাল ডেলিভারি রুগীদের জন্য সম্পূর্ণ ফ্রী বা বিনামূল্যে চিকিৎসা সেবা থাকা সত্যেও নার্গিস বেগম ও কাদের মিয়া মিলে নিরীহ রুগীদের ফুসলিয়ে ও স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের কিছু দূর্নীতিবাজ দালালদের মাধ্যমে নার্গিস বেগমের বাসায় নিয়ে গিয়ে নরমাল ডেলিভারি করিয়ে এক একজন গরীব অসহায় রুগীর কাছ থেকে হাতিয়ে নিতো ৪০০০/৫০০০( চারহার থেকে পাঁচ হাজার) টাকা পযন্ত, যা স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র সরকারি চাকরি বিধির আইনে সম্পূর্ণ বেআইনি ও অবৈধ কার্যকলাপ। নার্গিস বেগম শুধু তার বাসায় নরমাল ডেলিভারি করিয়েই খ্যান্ত হননি তিনি একজন ডিপ্লোমাধারী ডাক্তার না হেয়েও রিতিমত বাসায় নিজস্ব চেম্বার খুলে দিব্যি রুগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন এবং প্রতিটি রুগীর কাছ থেকে চিকিৎসা ফি বাবদ হাতিয়ে নিচ্ছেন রুগী প্রতি ১০০/silent ২০০ টাকা যা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ, শুধু তাই নয় তিনি এবং তার স্বামী হেল্থ ইনস্পেকটর কাদের মিয়া প্রতিদিন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে ডিউটি করার কথা থাকলেও স্বামী স্ত্রী মিলে অফিস করেন সাপ্তাহে চার দিন ( সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার ) বাদবাকি তিন দিন তাদের বাসায় নিজস্ব চেম্বার খুলে দিব্যি রুগী দেখছেন, যা সরকারি স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র চাকরির বিধান অনুযায়ী সম্পূর্ণ বেআইনি ও অবৈধ।

নার্গিস বেগম তার স্বামী হেল্থ ইনস্পেকটর কাদের মিয়া এর যোগসাজশে অফিস শেষে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল ইকুইপমেন্ট তাদের বাসায় গোপনে নিয়ে গিয়ে দিব্যি বিভিন্ন প্রসুতি মায়েদের নরমাল ডেলিভারি ও ( ডি,এন,সি ) এর মতো স্পর্শকাতর চিকিৎসা সেবা কি করে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের দ্বায়িত্বে থাকা উর্ধতন কতৃপক্ষের নাকের ডগায় চালিয়ে যাচ্ছেন এটা ঐ দুই এলাকার সাধারণ রুগীদের প্রশ্ন? এ বিষয়ে নার্গিস বেগমের দূর্নীতি ফাঁস ও জানাজানি হলে উর্ধতন কতৃপক্ষের নির্দেশে নার্গিস বেগমকে ততখনাত স্টেন্ড রিলিজ দিয়ে বদলি করা হয় মুন্সিগঞ্জের লোহজং থানার খিদির পাড়া স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে, সেখানে বদলি হয়ে নার্গিস বেগমের দূর্নীতি আরো চরম আকার ধারণ করেছে, সেখানে গিয়ে আবারও নিজে একজন ডিপ্লোমাধারী ডাক্তার না হলেও রিতিমত বাসায় নিজস্ব চেম্বার খুলে দিব্যি রুগী দেখছেন এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল ইকুইপমেন্ট তাদের বাসায় গোপনে নিয়ে গিয়ে নরমাল ডেলিভারি ও ডি,এন,সি এর মতো স্পর্শকাতর চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন এবং গর্ভবতী প্রসুতি কার্ড যা সরকারি ভাবে সম্পূর্ণ ফ্রীতে দেয়ার কথা থাকলেও নার্গিস বেগম প্রতিটি গর্ভবতী কার্ডের জন্য নেন ২০০/ দুইশত টাকা করে যা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ কার্যকলাপ এর সামিল, ইতিমধ্যে তার হেন জঘন্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে লোহজং থানার খিদির পাড়া এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে, এলাকাবাসীর প্রশ্ন প্রশাসন ও স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের উর্ধতন কতৃপক্ষের নাকের ডগায় কি করে একজন সাধারণ স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শিকা হয়ে হেন জঘন্য অপরাধমূলক কর্মকাণ্ড এখনো চালিয়ে যাচ্ছেন ? উক্ত দুই এলাকার সাধারণ রুগীদের জোর দাবী,

টঙ্গীবাড়ী উপজেলা ও মুন্সিগঞ্জের লোহজং থানার খিদির পাড়া

স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র থেকে দূর্নীতিবাজ নার্গিস বেগম ও তার স্বামী টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের হেল্থ ইনস্পেকটর কাদের মিয়ার হাত থেকে এলাকাবাসীকে রক্ষা করে তাদের স্বামী স্ত্রী দুজনকে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র থেকে অপসারণ করে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রকে দূর্নীতি মুক্ত করে সুস্থ সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর