1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

হজযাত্রীদের জন্য ‘সৌদি পারমিট’ নিয়ে নতুন নির্দেশনা

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১১৬ বার পঠিত
ছবি : সংগৃহীত

সৌদি আরবে ২০২৫ সালে হজের উদ্দেশ্যে যাওয়া মুসল্লিদের জন্য নতুন নিয়ম জারি করেছে সৌদি সরকার।

নতুন নিয়মে দেশটির সরকার জানিয়েছে, বৈধ নথি বা পারমিট ছাড়া যারা সৌদি আরবে যাবেন, তাদের মক্কার কোনো হোটেল, মোটেল, রেস্টহাউস বা স্থানীয় বাসিন্দাদের আবাসস্থলে থাকার অনুমতি দেওয়া হবে না।

স্থানীয় সময় সোমবার (১৪ এপ্রিল) সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় নতুন এই নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনা ২৯ এপ্রিল থেকে কার্যকর হবে এবং হজ শেষ হওয়ার পর পর্যন্ত চলবে। এছাড়াও মক্কার আবাসিক এলাকাগুলোতে নিয়মিত টহল দেবে সৌদির আইনশৃঙ্খলা বাহিনী, যাতে নির্দেশনা মেনে চলা হচ্ছে কিনা তা নিশ্চিত করা যায়।

সোমবার (১৪ এপ্রিল) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ সৌদির পর্যটন মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে সরকারের মতে, জননিরাপত্তা এবং হজের পবিত্রতার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মক্কার হোটেল-মোটেল-রেস্টহাউসের মালিকদের এবং স্থানীয় বাসিন্দাদের এই নিয়ম মেনে চলতে বলা হয়েছে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ইসলাম ধর্মের চতুর্থ স্তম্ভ হজ, যা প্রতিটি সচ্ছল মুসলিমের জন্য জীবনে অন্তত একবার ফরজ। হজের মৌসুমে লাখ লাখ মুসল্লি সৌদি আরবে আসেন, তবে সবার নথি বৈধ থাকে না। অনেকেই অবৈধভাবে সৌদি প্রবেশ করেন এবং কিছু মানুষ স্থায়ীভাবে সেখানে থাকার চেষ্টা করেন।

সৌদি সরকার এসব অবৈধ অভিবাসী ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং যেসব উমরাহযাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর