1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

ট্রাম্প প্রশাসনে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ইলন মাস্ক

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্পের বিজয়ী হওয়ার পরই আভাস পাওয়া যাচ্ছিল, আগামী প্রশাসনে টেসলার মালিক ধনকুবের ইলন মাস্ককে গুরুত্বপূর্ণ কোনো পদে দেখা যেতে পারে।

অবশেষে জানা গেল ইলন মাস্ক ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামীকে নতুন একটি দফতরের দায়িত্ব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, এই দুইজন অসাধারণ আমেরিকান মিলে সরকারি আমলাতন্ত্রের অবসান ঘটানোর পরিপূর্ণ পথ তৈরি করবেন।’

তিনি আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণের বাড়াবাড়ি ও অর্থের অপচয় রোধ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনে কাজ করবেন এই দুজন। যা, ‘সেইভ আমেরিকা’ উদ্যোগের জন্য অত্যন্ত অপরিহার্য’।

গাড়ি নির্মানকারী প্রতিষ্ঠান টেসলা এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে যিনি পরিচিত ।

যুক্তরাষ্ট্রে নভেম্বরের ৫ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল বিজয়ের পর ট্রাম্পের দেয়া ঐতিহাসিক ভাষণে বিশেষভাবে উচ্চারিত হয় ইলন মাস্কের নাম। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে জনগণের উদ্দেশ্যে দেয়া ভাষণে মাস্কের নাম উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘একজন তারকার জন্ম হয়েছে, তার নাম ইলন।’ পাশাপাশি নিজের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পথে ইলন মাস্কের বিশেষ সহযোগিতার কথাও কৃতজ্ঞতাভরে স্মরণ করেন তিনি।

অন্যদিকে ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী প্রযুক্তি খাতের একজন বিশেষ উদ্যোক্তা, অধিকারকর্মী ও বিনিয়োগকারী। যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে যিনি রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হতে চেয়েছিলেন। প্রাথমিক বাছাইয়ে হেরে ট্রাম্পকে সমর্থন দিয়ে সরে দাঁড়ান বিবেক রামাস্বামী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর