1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

বিশ্বে প্রথম, দুবাইয়ে চালু হচ্ছে এয়ার ট্যাক্সি স্টেশন

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত

দুবাই: বিশ্বে এই প্রথম এয়ার ট্যাক্সি স্টেশন নির্মাণ করছে দুবাই। দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে নির্মাণ করা হবে এই স্টেশন। প্রথম পর্যায়ে ডাউনটাউন, দুবাই মেরিনা ও পাল্ম জুমেইরা এলাকাগুলোতে স্টেশনগুলো স্থাপন করা হবে। এই স্টেশনটির পরিসর হবে তিন হাজার ১০০ বর্গকিলোমিটার, যার মাধ্যমে প্রতিবছর ৪২ হাজার অবতরণ ও ১৭ লাখ যাত্রী পরিবহন করতে পারবে। ২০২৬ সালে এয়ার ট্যাক্সি পরিষেবা শুরু হবে বলে জানিয়েছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান। তিনি বলেছেন, ‘দুবাই তার অটুট প্রতিশ্রুতি, উদ্ভাবন, নিরাপত্তা ও স্থায়িত্ব নিয়ে বিশ্বব্যাপী যাতায়াত ব্যবস্থার ভবিষ্যৎ গঠন করে যাচ্ছে।’ উড়ন্ত এই ট্যাক্সি পরিষেবা দুবাইয়ের ব্যস্ততম এলাকার মধ্যে ভ্রমণের সময় অনেকটাই কমিয়ে দেবে। যাত্রা হবে কম খরচের ও কম সময়ের। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ এই প্রথম দুবাইয়ে এয়ার ট্যাক্সি স্টেশন নির্মাণ শুরু করার কথা ঘোষণা করেন।

 

দেশটির সড়ক ও পরিবহন (আরটিএ) দফতর জানিয়েছে, এই এয়ার ট্যাক্সিগুলো প্রতি ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিতে চারজন যাত্রী ও একজন পাইলট বহন করতে সক্ষম। এর মানে হচ্ছে, যাত্রীরা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাল্ম জুমেইরাতে ১০-১২ মিনিটের মধ্যে পৌঁছতে পারবেন, যেখানে গাড়িতে একই পথে ৪৫ মিনিট সময় লাগে। এছাড়া এই এয়ার ট্যাক্সিগুলোর মাধ্যমে ভবিষ্যতে দুবাই ও আবুধাবির মধ্যে আন্ত শহর যাতায়াত ব্যবস্থা চালু করার পরিকল্পনাও রয়েছে। আরটিএ বিভাগের পরিচালক খালেদ আল আওয়াধির জানান, আরটিএ, জবি এভিয়েশন ও স্কাইপোর্টস ইনফ্রাস্ট্রাকচারের সম্মিলিত সহযোগিতায় এই এয়ার ট্যাক্সি প্রকল্পটি তৈরি হচ্ছে। যার মাধ্যমে দুবাই বিশ্বের প্রথম শহর হিসেবে শহরের ভেতরে আকাশপথে যাতায়াত ব্যবস্থা চালু হবে। এয়ার ট্যাক্সি শেষ পর্যন্ত শহরে বাসের মতোই সাধারণ হয়ে উঠবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর