
একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন । এ ছাড়া আহত হয়েছেন আরও ৮ জন।
নভেম্বর ১৬ সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে তিনি এ দুর্ঘটনার শিকার হন। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় সাংবাদিকরা বিষয়টি নিশ্চিত করেছেন।
