1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

তিন মাস বিয়ে করা যাবে না, নিষেধাজ্ঞা জারি পাকিস্তানে

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

বায়ুদূষণের জেরে নাজেহাল পাকিস্তান। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা লাহোরের। দেশটির এই শহরের বাতাসের গুণগত মান বর্তমানে ১১৬৫। যাকে ভয়াবহ বললেও কম বলা হয়। গুরুতর এই পরিস্থিতি সামাল দিতে একাধিক নির্দেশিকার পাশাপাশি জানিয়ে দেওয়া হলো, পরিস্থিতি না শোধরানো পর্যন্ত আগামী তিন মাস বিয়ে করা যাবে না।

দূষণ ও ধোঁয়ার কারণে রোগীর ক্রমাগত বেড়ে চলেছে। স্বাস্থ্য সংকটের জেরে হাসপাতালগুলিতে উপচে পড়েছে ভিড়। মূলত শুকনো কাশি, শ্বাসকষ্টের সমস্যা, নিউমোনিয়া ও বুকে সংক্রমণের উপসর্গ দেখা যাচ্ছে রোগীদের। সংবাদমাধ্যমের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত একমাসে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রায় ২০ লক্ষ মানুষ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

পরিস্থিতি সামাল দিতে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো বিয়ের অনুষ্ঠান। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আগামী তিনমাস বিয়ের অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এই বিষয়ে প্রশাসনের যুক্তি, বিয়ের অনুষ্ঠানে শব্দবাজি, আতশবাজি পোড়ানো হয় যার ফলে বৃদ্ধি পায় দূষণ। তাই এই নির্দেশিকা। এর পাশাপাশি দূষণ রোধে ইটভাটার কাজ, নির্মাণ সংক্রান্ত কাজে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ব্যক্তিগত গাড়ি রাস্তায় না নামানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি পরিস্থিতি না শোধরানো পর্যন্ত স্কুল, কলেজগুলি বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর