1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

বিআরটিএ’র অভিযানে ৫ মামলায় ২১৫০০ টাকা জরিমানা

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

নোয়াখালীতে অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন পরিচালনার দায়ে পাঁচ মামলায় ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৮ নভেম্বর দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নোয়াখালী সার্কেলের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান। অভিযানে অবৈধভাবে বসা বিভিন্ন বাসের কাউন্টার উচ্ছেদ করা হয়।

বিআরটিএ নোয়াখালীর মোটরযান পরিদর্শক মাহবুব রাব্বানী বলেন, নানা অনিয়মের অভিযোগ থাকায় বিআরটিএ নোয়াখালী সার্কেল, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা অনেককে দেখেছি যারা অসচেতন। তারা নিজেদের কাগজপত্রের মেয়াদ চলে গেছে তাও নবায়ন করেনি। বর্তমানে বিআরটিএ অফিসে যাওয়ার প্রয়োজন নাই। সবকিছু অনলাইনে হয় এবং ড্রাইভিং লাইসেন্স কুরিয়ারে বাসার ঠিকানায় চলে যাবে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন পরিচালনার দায়ে পাঁচ মামলায় ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। যা চলমান থাকবে। অবৈধ যানবাহন রাস্তায় চলতে দেওয়া হবে না। অভিযানে অবৈধভাবে বসা বিভিন্ন বাসের কাউন্টার উচ্ছেদ করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর