1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

ফের বিয়ের পিঁড়িতে সানি লিওন

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

বলিউড অভিনেত্রী-মডেল সানি লিওন ফের বিয়ে করলেন। তবে নতুন কাউকে নয়! স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গেই আবারও বিয়ের বন্ধনে বাঁধলেন নিজেকে। সানি-ড্যানিয়েলের এই বিয়েতে তাঁদের পাশে ছিল তিন সন্তান নিশা, নোয়া ও আশের।

সানি ও ড্যানিয়েল দুজনেই চাইছিলেন তাঁদের সন্তানরা একটু বড় হলে, নতুন করে বিয়ে করবেন। সন্তানদের বিয়ে সম্পর্কে গুরুত্ব বোঝানোর উদ্দেশেই এমনটা করার ইচ্ছে ছিল এই যুগলের। আর এ কারণেই প্রথম বিয়ের ১৩ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে বসলেন তাঁরা। গত ৩১ অক্টোবর মালদ্বীপের সৈকতে বসেছিল তাঁদের বিয়ে আসর। এদিন পরিবারের সবাই সাদা পোশাকে সেজেছিলেন।

 

ব্যক্তিগতজীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না সানি। তবে পর্নো দুনিয়া থেকে সরে আসার পর এখনও কেন দর্শক তাঁকে সিরিয়াসলি নিচ্ছেন না, এ নিয়েই তিনি কিছুটা হতাশ বলে জানিয়েছেন নানা সাক্ষাৎকারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর