
আরিয়ানের প্রশংসা করে কঙ্গনা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এটি দুর্দান্ত যে চলচ্চিত্র পরিবারের বাচ্চারা কেবল মেক-আপ, ওজন কমানো, সুন্দর সুন্দর পোশাক পরে অভিনেতা হওয়ার চেষ্টা করছে না।’

কঙ্গনার কথায়, ‘আমাদের সম্মিলিতভাবে ভারতীয় সিনেমার মান উন্নত করা উচিত। আমাদের ক্যামেরার পিছনে আরও লোক দরকার। ভালো যে আরিয়ান খান সে রাস্তাই নিচ্ছেন। লেখক ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে তার অভিষেকের অপেক্ষায় রয়েছি।’