1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

ভোটদাতার দায়িত্ব পালন করতে ভোট কেন্দ্র অক্ষয়

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১১৯ বার পঠিত

বলিউড অভিনেতা অক্ষয় কুমার রাতে তাড়াতাড়ি ঘুমাতে যান, আবার ভোরবেলাতেই ঘুম থেকে উঠে যান বুধবার সকালে উঠেই ভোটদাতার দায়িত্ব পালন করতে চলে গেছেন। 

মুম্বাই বিধানসভা নির্বাচনে ভোট দিয়ে বাইরে বেরিয়ে এসেই এক বৃদ্ধের অভিযোগের মুখে পড়েন তিনি। ক্যাজ্যুয়াল নয় একেবারে ফর্মাল পোশাকে সেজেগুজে ভোট দিতে গেছেন অক্ষয়।

অভিনেতার পরনে ছিল কালো শার্ট ও চেক প্যান্ট। ভোট দিয়ে যখন বেরিয়ে আসছিলেন তখনই বৃদ্ধ তার সঙ্গে কথা বলতে যান। অক্ষয়ের নিরাপত্তারক্ষীরা বাধা দিতে এগিয়ে গেলে অভিনেতা তাদের বারণ করেন।

 

বৃদ্ধের অভিযোগ, অক্ষয় সর্বসাধারণের একটি শৌচালয় তৈরি করে দিয়েছিলেন। কিন্তু এখন সেই শৌচালের অবস্থা বেশ খারাপ। বৃদ্ধ তিন-চার বছর ধরে তার দেখাশোনা করছেন এবং তিনি চান অক্ষয় তাকে এবিষয়ে সাহায্য করুন। শৌচালয়ের একটি বাক্স আছে যা লোহার বলে বারবার জং ধরে যায়। অক্ষয়ের কাছে একটি বাক্স চান বৃদ্ধ। তা দিয়েই নাকি কাজ হয়ে যাবে।

অক্ষয় এবিষয় নিয়ে বৃহত্তর মুম্বাই মহানগর পালিকার (বিএমসি) কতৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দেন। বৃদ্ধ চেয়েছিলেন বাক্সটি যেন অক্ষয়ই দিয়ে দেন তাকে। তবে অভিনেতা তাকে জানান, বিষয়টির দেখাশোনা বিএমসিরই করার কথা যা করার নগর পালিকাই করবে। এই কথোপকথনের পর সাংবাদিকদের অনুরোধের ভোটের কালি লাগা আঙুলটি দেখান অক্ষয়। তারপর নিজের গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে চলে যান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর