1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

ইউক্রেনে আবারও খুলল মার্কিন দূতাবাস

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৬৮ বার পঠিত

রুশ বিমান হামলার আশঙ্কায় বেশ কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয় ইউক্রেনে অবস্থিত মার্কিন দূতাবাস। এরপর আবারও চালু করা হলো দূতাবাস। বুধবার রাতে কিয়েভ দূতাবাসের কার্যক্রম চালু হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র। এর আগে আগাম সতর্কতার অংশ হিসেবে গতকাল দিনের বেলায় দূতাবাস বন্ধ রাখা হয়েছিল। খবর রয়টার্সের

গত মঙ্গলবার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায় ইউক্রেন। এর পর ইউক্রেনে রাশিয়ার পাল্টা হামলার আশঙ্কা দেখা দেয়। এমন অবস্থায় বুধবার বিমান হামলা হওয়ার আশঙ্কায় কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া হয়। তবে রাতে তা আবার খুলে দেওয়া হয়েছে।

ইউক্রেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিঙ্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, নিরাপত্তার কারণে দিনের শুরুতে কার্যক্রম স্থগিত রাখার পর কিয়েভের মার্কিন দূতাবাস আবারও সেবা দেওয়া শুরু করেছে।

রাষ্ট্রদূত আরও বলেন, ‘আমরা ক্রমাগত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার জন্য বলে যাচ্ছি। সর্বশেষ তথ্য পেতে ইউক্রেনের তথ্যসূত্রগুলোর দিকে নজর রাখতে বলেছি। আর বিমান হামলার ব্যাপারে সতর্ক সংকেত ঘোষণা করা হলে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত থাকতেও নির্দেশনা দিচ্ছি।’

এর আগে দূতাবাসের ওয়েবসাইটে প্রাথমিক এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, পর্যাপ্ত সতর্কতার কারণে কিয়েভে মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। দূতাবাসের কর্মীদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়কেন্দ্র অবস্থান করতে বলা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর