1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

সূচকের উত্থানে চলছে শেয়ারবাজারে লেনদেন

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত

সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ২১৬ কোটি টাকা।

নভেম্বর ১২ চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম এক ঘণ্টা ১৫ মিনিটে (সকাল ১০টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ১২২ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ৬১ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৬ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ৩৬৯ দশমিক ০৪ পয়েন্টে ও ১ হাজার ২০১ দশমিক ৩৩ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১১ দশমিক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮৮ দশমিক ৫৭পয়েন্টে।

এ সময় ডিএসইতে ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪২টির কোম্পানির শেয়ারের, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টি।

এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২১৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর