1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

পাকিস্তান থেকে সরছে না চ্যাম্পিয়ন্স ট্রফি

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৬৯ বার পঠিত

পাকিস্তান থেকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যাওয়ার বড় জল্পনা থাকলেও এখনই সেদেশ থেকে প্রতিযোগিতা সরাচ্ছে না আইসিসি। জানা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কিছুদিন অপেক্ষা করতে চায় আইসিসি।

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে চলা বাকি সব দল খেলতে যেতে রাজি হলেও ভারত বেঁকে বসায় চাপে পড়ে গেছে আইসিসিও। এরই মধ্যে শোনা গেছে পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যেতে পারে দক্ষিণ আফ্রিকায়। যদিও আপাতত তা জল্পনার পর্যায়েই রাখছে আইসিসি।

ইতিমধ্যেই আইসিসির পক্ষ থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে মেইল বার্তা পাঠানো হয়েছে। সেখানে জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট দল সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে চাইছে না। এরপরই অবশ্য পাকিস্তান বোর্ডও পাল্টা চিঠি দিয়েছে আইসিসিকে। তারাও দাবি জানিয়েছে, যাতে ভারতীয় ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে জানায় কেন খেলতে চাইছে না।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময় ইংল্যান্ডসহ বেশ কয়েকটি দলেরই সিরিজ আয়োজন করেছে তাদের দেশ। এক্ষেত্রে নিরাপত্তাজনিত কোনও সমস্যাই হওয়ার কথা নয়। তাই কোনওভাবেই সেদেশ থেকে যেন খেলা না সরে। এমনকি সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে হাইব্রিড মডেলে আয়োজনের ব্যাপারেও আপত্তি জানিয়েছে পাকিস্তান।

এই আবহেই জানা গেছে, আইসিসির এক ঘনিষ্ঠ সূত্রে, ‘এখনই পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরানোর কথাবার্তা চলছে না।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর