1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

ভ্যাট রিটার্ন দাখিলে ভ্যাট অফিসকে সহায়তার নির্দেশনা

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৬৩ বার পঠিত

ঝামেলামুক্তভাবে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে ভ্যাটদাতাদের দেশের সব ভ্যাট কমিশনারেট, বিভাগীয় দপ্তর এবং সার্কেল অফিসকে সহায়তার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) 

১৩ নভেম্বর বিষয়টি জানিয়ে এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন বলেন, ভ্যাট রিটার্ন অনলাইনে দাখিল করা অত্যন্ত সহজ। কাগুজে ভ্যাট রিটার্ন দাখিল করলে রিটার্নের তথ্য ভ্যাট অনলাইন সিস্টেমে কিংবা ভ্যাটদাতাদের সংরক্ষণে নাও থাকতে পারে, যা ভবিষ্যতে সমস্যার সৃষ্টি করতে পারে। এই অবস্থায়, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করুন, ঝামেলামুক্ত থাকুন। সব ভ্যাট কমিশনারেট, বিভাগীয় দপ্তর এবং সার্কেল অফিসে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে ভ্যাটদাতাদের সহায়তা দেওয়া হয়। তাই অনলাইনে যথাযথ ভ্যাট জমা দিন, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করুন; আধুনিক, অটোমেটেড ভ্যাট ব্যবস্থা নির্মাণে অবদান রাখুন।

এনবিআর সূত্রে জানা যায়, অনলাইনে সংশ্লিষ্ট নথিসহ দাখিলপত্র দাখিল করার পর কোনো কোনো ক্ষেত্রে ভ্যাট অফিসার কর্তৃক হার্ডকপি চাওয়া হয়, যা আইনসংগত নয়। তাই অনলাইনে ভ্যাটের রিটার্ন দাখিল করার পর হার্ডকপি ভ্যাট অফিসে দাখিল করতে হবে না। তবে স্থানীয় মূল্য সংযোজন কর বা ভ্যাট অফিসে কার্যালয়ে কাগুজে দাখিলপত্র দাখিল করতে চাইলে সার্কেল অফিসের গ্রহণ-প্রেরণ শাখা থেকে রিসিভ করে নিতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর