1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

চালু হচ্ছে প্রথম বিলাসবহুল স্লিপার ট্রেন

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৫০ বার পঠিত

আগামী গ্রীষ্মে যুক্তরাজ্যে চালু হতে যাচ্ছে ব্রিটানিক এক্সপ্লোরার নামে দেশের প্রথম বিলাসবহুল স্লিপার ট্রেন। পর্যটকদের ইংল্যান্ড ও ওয়েলসের মনোরম প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে নিয়ে যাবে ট্রেনটি। আগামী বছরের জুলাই থেকে তিনটি রুটে চলবে। যার মধ্যে রয়েছে কর্নওয়াল, লেক ডিস্ট্রিক্ট ও ওয়েলসের মনোমুগ্ধকর পাহাড়।

ব্রিটানিক এক্সপ্লোরারের ১৮টি বিলাসবহুল কেবিনে রয়েছে তিনটি গ্র্যান্ড স্যুট এবং ১৫টি সাধারণ স্যুট। প্রতিটি কেবিনের নকশা অত্যন্ত আভিজাত্যপূর্ণ। যেখানে ব্যবহার করা হয়েছে মার্বেল টেবিল, মখমল সোফা ও কার্পেট। সব কিছুই যেন এক শিল্পকর্ম। ট্রেনের অভ্যন্তরীণ সাজসজ্জা ডিজাইন করেছে লন্ডনভিত্তিক আলবিয়ন নর্ড স্টুডিও।

অপূর্ব বিলাসিতার সমন্বয়ে তৈরি এই ট্রেনে তিন রাতের ভ্রমণের জন্য একটি ডাবল কেবিনের দাম শুরু হবে প্রায় ১৭ লাখ টাকা থেকে। ব্রিটানিক এক্সপ্লোরার বেলমন্ডের গ্লোবাল হেড অফ ব্র্যান্ড কমিউনিকেশনসের অটাভিয়া প্যালোম্বা বলেন, এই ট্রেনের পরিবেশ এমন এক প্রশান্তির অনুভূতি সৃষ্টি করবে, যা যাত্রীদের একটি চলন্ত চিত্রকর্মের অভিজ্ঞতা দেবে। এই বিলাসবহুল পরিবেশে যাত্রীরা নিজের কেবিনে সোফা, বিছানা বা সুইভেল আর্মচেয়ারে শুয়ে বা বসে বাইরের দৃশ্য উপভোগ করতে পারবেন।

ট্রেনটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো সামাজিক পরিবেশ। যাত্রীরা ডাইনিং কারস এ ইংলিশ কান্ট্রি হাউজ পরিবেশে খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি একে অপরের সঙ্গে আলাপ করতে পারবেন। যাত্রীদের জন্য খাবার পরিবেশনা করবে ব্রিটিশ শেফ সাইমন রোগান। সাইমন বলেন, প্রতিটি যাত্রী শুধু খাবারের স্বাদই নয়, খাবারের সঙ্গে ট্রেনযাত্রার সম্পর্কও অনুভব করবে। সবমিলিয়ে এটি তাদের সময়কে আরও স্মরণীয় করে তুলবে।

এই রেলযাত্রায় শুধু ট্রেনের অভ্যন্তরীণ পরিবেশই নয়, বরং বাইরের শহর, গ্রাম ও প্রাকৃতিক দৃশ্যগুলোও এক অনন্য অভিজ্ঞতা দেবে। এটি বিদেশী পর্যটকদের জন্য যুক্তরাজ্যের নতুন আকর্ষণ হতে যাচ্ছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর