1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

আরিচায় বিআইডব্লিউটিএ’র ড্রেজারের পাইপে আগুন

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

মানিকগঞ্জের শিবালয়ে আরিচাঘাট এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজিং মেশিনের পাইপে আগুন লাগার ঘটনা ঘটেছে। ১৪ নভেম্বর সকাল সাড়ে ৮টায় বিআইডব্লিউটিএর ড্রেজিং অফিসের সামনে ঘটে এ ঘটনা। তবে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিআইডব্লিউটিএর ওয়াচম্যান তোতা মিয়া বলেন, লোকজনের চিৎকারে অফিস থেকে বের হয়ে পাইপে আগুন লেগেছে দেখতে পাই। এই পাইপগুলো ড্রেজিংয়ের কাজে ব্যবহারের জন্য অফিসের সামনে স্তূপ করে রাখা ছিল। এসময় ২০-২৫টি পাইপে আগুন লাগে। আগুনের সূত্রপাতের বিষয়টি এখনো বুঝতে পারছি না।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া বলেন, আগুন নিয়ন্ত্রণে মোট তিন ইউনিট কাজ করেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। আগুনের সূত্রপাতের বিষয় কিছু বোঝা যাচ্ছে না।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর