1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

বিশ্ববাজারে সোনার দাম কমছে, কমতে পারে দেশেও

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত

রেকর্ড গড়ার পর বিশ্ববাজারে বড় দরপতনের মধ্যে পড়েছে সোনা। গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসে প্রতি আউন্স সোনার দাম কমেছে প্রায় ১২২ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ সাড়ে ১৪ হাজার টাকার ওপরে।

তবে বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশে সোনার দাম কমার হার বেশ কম। ফলে দেশের বাজারে যেকোনো সময় সোনার দাম কমতে পারে। গত সপ্তাহে দুই দফায় দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার দাম কমেছে ৪ হাজার ১৯৯ টাকা।

বিশ্ববাজারে দফায় দফায় দাম বেড়ে গত ৩০ অক্টোবার প্রতি আউন্স সোনার দাম রেকর্ড ২ হাজার ৭৮৯ ডলারে উঠে। এই রেকর্ড দাম হওয়ার পর দিন থেকেই পতনের মধ্যে পড়ে সোনা। সেই দরপতনের ধারা এখনো অব্যাহত রয়েছে।

গত সপ্তাহে লেনদেন শুরুর সময় প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ৬৮৪ দশমিক ৪১ ডলার। সপ্তাহ শেষে তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫৬২ দশমিক ৫৪ ডলারে। অর্থাৎ গত সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম কমেছে ১২১ দশমিক ৮৭ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৪ হাজার ৬২৫ টাকা।

বিশ্ববাজারে সোনার এই দাম কমার প্রেক্ষিতে গত সপ্তাহের ১৩ ও ১৫ নভেম্বর দুই দফায় দেশের বাজারে সোনার দাম কমানো হয়। এর মধ্যে ১৫ নভেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৬৮০ টাকা কমানো হয়। আর ১৩ নভেম্বর কমানো হয় ২ হাজার ৫১৯ টাকা। অর্থাৎ গত সপ্তাহের দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার দাম কমেছে ৪ হাজার ১৯৯ টাকা। এ হিসাবে বিশ্ববাজারে সোনার দাম যে পরিমাণ কমেছে, বাংলাদেশে তার তুলনায় ৭১ শতাংশ কম কমেছে।

বাজুসের এক সদস্য বলেন, নানা ইস্যুতে সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে সোনার দামে ব্যাপক উত্থান হয়। তবে যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর সোনার দাম পতনের মধ্যে পড়েছে। গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দামে বড় পতন হয়েছে। এর প্রেক্ষিতে দেশের বাজারেও সোনার দাম কমানো হয়েছে। তবে বিশ্ববাজারের তুলনায় আমাদের বাজারে সোনার দাম কমার পরিমাণ তুলনামূলক কম। তাই বিশ্ববাজারের সঙ্গে দাম সমন্বয় করতে যে কোনো সময় দেশের বাজারে সোনার দাম কমানো হতে পারে।

বাংলাদেশে সোনার বর্তমান দাম
দেশের বাজারে সর্বশেষ গত ১৫ নভেম্বর সোনার দাম নির্ধারণ করা হয়েছে। বাজুস থেকে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৮০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫৮০ টাকা কমিয়ে ১ লাখ ২৮ হাজার ৩৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর