1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

আর্জেন্টিনা দলে চোটের হানা

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ২০২৬ বিশ্বকাপ লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ২০২৪ সালে এটিই আলবিসেলেস্তাদের সর্বশেষ ম্যাচ।

ম্যাচের আগে জোড়া দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে। ইনজুরির কারণে ছিটকে গেছেন দলের দুই নিয়মিত ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও ক্রিস্তিয়ান রোমেরো।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টস বলছে, ডান ঊরুতে চোট লেগেছে মোলিনার। গত শুক্রবার প্যারাগুয়ে বিপক্ষে খেলতে নেমে চোট পান তিনি। ওই ম্যাচে এই রাইটব্যাকের বদলি হিসেবে গনজালো মন্তিয়েলকে নামিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

 

আগে থেকেই ডান পায়ের সমস্যায় ভুগছিলেন রোমেরো। প্যারাগুয়ের বিপক্ষে নেমেছিলেন ব্যথানাশক ইনজেকশন নিয়ে। কিন্তু খেলতে নেমে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। অবস্থার অবনতি হলে দল থেকে ছিটকে যান ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের এই ডিফেন্ডার।

ইনজুরির সংবাদ পাওয়ার পর দলে জরুরি ডাক দেওয়া হয়েছে স্প্যানিশ লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড গিলিয়ানো সিমিওনেকে। ২১ বছর বয়সী এই তারকাকে পেরুর বিপক্ষে ম্যাচের জন্য বেছে নিয়েছেন কোচ স্কালোনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর