1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

নতুন আলুর ৪০০ টাকা কেজি

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৬৯ বার পঠিত

বান্নের উৎসবে বগুড়ার বাজারে নতুন ফসলের সমাহার থাকলেও এই উৎসবের রঙিন আমেজে মিশে গেছে এক ধরনের আতঙ্ক। নতুন আলুর দাম ৩৬০ থেকে ৪০০ টাকা কেজি পর্যন্ত পৌঁছানোয় ক্রেতারা হয়ে উঠেছেন হতাশ।

১৭ নভেম্বর সকালে বগুড়ার রাজাবাজার, ফতহে আলী বাজারসহ বিভিন্ন বাজারে দেখা যায়, নবান্নের জন্য নতুন সবজি ও পণ্য বাজারে উঠেছে। তবে সবকিছুই ঊর্ধ্বমুখী দামে বিক্রি হচ্ছে। নতুন আলু (পাগড়ি জাত) প্রতি কেজি ৩৬০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে পাতা পেঁয়াজের দাম ৯০-১০০ টাকা, শিম ১০০ টাকা, ফুলকপি ৬০-৭০ টাকা, টমেটো ২৪০ টাকা এবং কাঁচামরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

বিশেষ করে নতুন আলুর চাহিদা এতটাই বেশি যে, বাজারে ছোট এবং মাঝারি আকারের আলুর সংখ্যা বেশি দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, নবান্ন উপলক্ষে ক্রেতারা নতুন আলুতে বেশি আগ্রহী হওয়ায় সরবরাহের তুলনায় চাহিদা অনেক বেশি, ফলে দাম বেড়ে গেছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর