1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

বিক্রীত পণ্য ফেরত নেওয়ার প্রতিদান

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

আমাদের দেশে অনেক দোকানেই লেখা থাকে ‘বিক্রীত পণ্য ফেরত নেওয়া হয় না’। লেখা না থাকলেও অলিখিতভাবে এই নিয়মটি থাকেই যে, বিক্রি হয়ে যাওয়ার পর কোনো পণ্য আর বিক্রতা ফেরত নেবেন না। ক্রয়-বিক্রয় সম্পন্ন হওয়ার পর ওই ক্রয়-বিক্রয় বাতিল হয়ে যাওয়ার মতো উপযুক্ত কারণ না পাওয়া গেলে (যেমন পণ্যের দোষ-ত্রুটি বের হওয়া ইত্যাদি) বিক্রীত পণ্য ফেরত না নেওয়ার বা ওই ক্রয়-বিক্রয় চুক্তিটি বাতিল না করার পূর্ণ অধিকার বিক্রেতার আছেও বটে।

এরপরও বিক্রেতা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রীত পণ্য ফেরত নেয়, তাহলে আল্লাহ তাআলার কাছে এই উদারতার জন্য সে পুরস্কৃত হবে। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

مَنْ أَقَالَ مُسْلِمًا أَقَالَهُ اللَّهُ عَثْرَتَهُ

যে ব্যক্তি কোনো মুসলমানের অনুরোধে তার সাথে সম্পাদিত ক্রয়-বিক্রয়ের চুক্তি বাতিল করবে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেবেন। (সুনানে আবু দাউদ: ৩৪৬০)

আর যদি পণ্যের কোনো দোষ-ত্রুটি বের হয় যা ক্রেতার কাছে গোপন ছিল, তাহলে ক্রেতা বিক্রীত পণ্য ফিরিয়ে দিতে পারে এবং বিক্রেতার অবশ্যকর্তব্য ওই ক্রয়-বিক্রয় বাতিল করে বিক্রীত পণ্য ফেরত নেওয়া।

আজকাল অনেক বিক্রেতাই ভালো পণ্যের সঙ্গে ত্রুটিযুক্ত কিংবা নিম্নমানের পণ্য মিশিয়ে বা পণ্যের দোষ গোপন করে বিক্রি করে থাকে যেমন পণ্য ব্যবহারের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর তা পরিবর্তন করে নতুন মেয়াদকালের ছাপ মেরে দেওয়া ইত্যাদি। ইসলামে এ রকম বেচাকেনা হারাম। নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ وَلَا يَحِلُّ لِمُسْلِمٍ بَاعَ مِنْ أَخِيهِ بَيْعًا فِيهِ عَيْبٌ إِلَّا بَيَّنَهُ لَهُ

এক মুসলমান অন্য মুসলমানের ভাই। একজন মুসলমানের জন্য তার ভাইয়ের কাছে কোনো ত্রুটিপূর্ণ পণ্য বিক্রি করা বৈধ নয় যদি সে পণ্যের ত্রুটি ক্রেতাকে যথাযথভাবে জানিয়ে না দেয়। (সুনানে ইবনে মাজাহ: ২২৪৬)

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর