1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

স্বরা ভাস্কর যা বললেন মুহাম্মদ (সা.) কে নিয়ে

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর সনাতন ধর্মের অনুসারী হয়ে মুসলিম যুবককে বিয়ে করায় কটাক্ষেরও শিকার হয়েছেন এই অভিনেত্রী। তবুও স্বরা সবসময় সম্প্রীতির আহ্বান জানিয়ে গেছেন ভক্তদের। 

সম্প্রতি হিজাব পরে মাওলানা সাজ্জাদ নোমানীর সঙ্গে দেখা করার জন্য সামাজিক মাধ্যমে ফের কটাক্ষের মুখে পড়েছিলেন স্বরা। সেই ঘটনায় স্বরাকে তুলোধুনো করেছেন বিজেপি দলের অনেক নেতাকর্মী। নেট দুনিয়ার বাসিন্দারা অভিনেত্রীর স্বাধীনচেতা মনোভাবের বিষয়টি নিয়ে উপহাস করেছেন। আবার অনেকে তার ধর্ম পালন নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ বলেছেন, ভালোবাসায় অন্ধ হয়ে মানুষ কত কিছুই না করতে পারে, স্বরাকে দেখেই সেটা স্পষ্ট হয়ে যায়।

এবার স্বামী ফাহাদ আহমেদের হয়ে মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে বেরিয়ে সেই প্রসঙ্গেই কড়া প্রতিক্রিয়া জানালেন স্বরা। গেরুয়া বাহিনীকে একহাত নিয়ে স্বরা বললেন, ‘নবী মোহাম্মদকে সম্মান করার জন্য কোনও বিশেষ ধর্মের হতে হয় না। যেকোনও ধর্মে থেকেই তাকে সম্মান করা যায়।

তিনি বলেন, ‘মুহাম্মদ (সা.) কে সম্মান করতে কোনো বিশেষ ধর্মের হতে হয় না। যে কোনো ধর্মে থেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবকে সম্মান করা যায়। এটা সত্য যে আমি হিন্দু পরিবারে জন্মেছি, বড় হয়েছি। এটা সত্য যে আমি একজন মুসলিমকে বিয়ে করেছি। কিন্তু আমি এটা পরিষ্কার করে দিতে চাই যে আপনি কোন ধর্ম বা জাতের নবী মুহাম্মদ (সা.) কে সম্মান জানানোর জন্য সেটা কখনও বাধা হয়ে দাঁড়াতে পারে না।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর