1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

বাসের সঙ্গে সংঘর্ষ অটোরিকশার,প্রাণ গেল চালক আবুলের

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কমলমুন্সির হাটের পূর্ব পাশে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়েছে। রোববার সকালে এ দুর্ঘটনায় অটোরিকশার চালক আবুল কালাম (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এতে আরও ২ জন আহত হয়েছে।

নিহত আবুল কালাম উপজেলার খরনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর খরনা এলাকার ফকিরপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে। আহতরা হলেন, মো. আব্দুল জব্বার প্রকাশ লিটা ও মর্জিনা বিনতে হ্যাপি। তারা দুইজন স্বামী-স্ত্রী। তাদের বাড়ি উপজেলার কচুয়াই ইউনিয়নের ফারুকীপাড়া গ্রামে। সকালে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক আনিসুর রহমান।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক আনিসুর রহমান জানান, দুর্ঘটনার পর ওই সড়কের দুইপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ ছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় আইনগত পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর